রবিবার , ৯ আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিবকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
sonynews
আগস্ট ৯, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া মো. ওবায়দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. ওবায়দুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়ায় মো. ওবায়দুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে আরডিএ চেয়ারম্যান বলেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রাজশাহীসহ দেশের পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের জুন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের জুন মাসে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রশাসনিক ক্যারিয়ার শুরু হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

তানোরে শক্রতার বলী শতাধিক হাঁস-মুরগী

রাসেল ভাইপার দেশজুড়ে একটি আতঙ্কের নাম; দংশনের শিকার হলে কী করবেন

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: বনলতার বগির সঙ্গে সংঘর্ষ

বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ইমদাদুল হক এর স্মরণে গণমুখী সেমিনার অনুষ্ঠিত

​অবশেষে পদত্যাগ করলেন নেসকোর এমডি: আজ রাতেই দেশ ত্যাগ করার গুঞ্জন