শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

প্রতিবেদক
sonynews
আগস্ট ৭, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সকালের দিকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহণের সাতযাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত উদ্ধার করা হয়। গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ইউনিক পরিবহণের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

বর্তমানে দুর্ঘটনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

রাজশাহী জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠি

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা

এনটর্ক ১২৫-এর নতুন রং নিয়ে এলো টিভিএস

পদ্মার চরে ১৫০ কৃষকের স্বপ্ন ভেসে গেল বন্যায়

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি