• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

sonynews / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়বর হোসেনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা, আলামত ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খয়বর হোসেন ওরফে সুকুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত মেয়াদের কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির নিষ্পত্তি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category