বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
জুলাই ৯, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাদ্যোপযোগী নয় এমন (নন-ফুডগ্রেড) উপাদান ব্যবহার করে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘কেক ব্রাইট’ নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই কেক উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রুমিন ফারহানার আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন জুনায়েদ আল হাবীব!

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

ঘুরে দাঁড়াচ্ছে রাকাবের বিএনপিপন্থী সংগঠন কর্মচারি পরিষদ

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি!

দ্বিতীয় বিয়ে করে ইসলাম কবুল করেন রাখি, দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত