• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দীর মৃত্যু

sonynews / ৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম জানান, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে।

তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে পাবনা জেলা কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলার আরও বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category