• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline
নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

sonynews / ৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬
ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

অনলাইন ডেস্ক: রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালীতে।রাজশাহী ভ্রমণ

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় পর্যটকদের অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনের আচরণকে ‘বিব্রতকর’ ও ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, এ ধরনের আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করে। বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার পরিবর্তে কিছু মানুষ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন অনেকে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category