শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

প্রতিবেদক
sonynews
মে ৯, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের অপসারণ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হুদা। আজ শুক্রবার (৯ মে) রাতে গণমাধ্যমে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এই দাবি জানান।
এতে বিএনপি নেতা নজরুল হুদা বলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন দোসর। সম্প্রতি বিএনপির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির ঘটনায় তৈরি করা কনটেন্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে থেকে তিনি এ ধরনের অপতৎপরতা চালাতে পারেন না।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত মেয়র ও পলাতক আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডি থেকে পোস্ট দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তাই আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের অপসারণ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা দেখছি উদ্বেগজনক চিত্র। সেখানে নানা অনিয়ম ও দুনীতিতে জড়িয়ে পড়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ গুটিকয়েক শিক্ষক-কর্মকর্তা।
তিনি আরো বলেন, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অঘোষিত পাঁচ সদস্যের একটি সিণ্ডিকেট রয়েছে। অবৈধ এ সিণ্ডিকেটের সদস্যরা হলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, একজন বহিরাগত (চিফ ইনস্ট্রাক্টর দাবিদার) আতিকুর রহমান, অ্যাসেট প্রজেক্টের ব্লক বাটিক ও স্কিন প্রিণ্টিংয়ের গেস্ট ট্রেইনার মুন্নী আকতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের স্ত্রী গেস্ট ট্রেইনার (গার্মেণ্ট) শায়লা শারমিন ও গার্মেণ্ট ট্রেডের ইনস্ট্রাক্টর শাহানাজ নাজনীন।
বিএনপি নেতা নজরুল হুদা বলেন, প্রতিষ্ঠানটির অবৈধ সিণ্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
তিনি আরো বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে কারো ষড়যন্ত্র ও অপতৎপরতা বরদাশত করা হবে না।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রামেকে টেন্ডার-নিয়োগ বাণিজ্যে সিন্ডিকেটের দাপট, অভিযোগের পাহাড়েও নীরব প্রশাসন

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

Welcome foreign investment

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা : সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ

শহর রক্ষা বাঁধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন-পাউবোর অভিযান

আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল শ্রমিক নেতা: রাষ্ট্রপতি

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে চাঁদাবাজির সময় ৩ সমন্বয়ক আটক

রাজশাহীতে ১৩ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১৩ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী