• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

sonynews / ৩৩ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে বাঘা থানার পুলিশ নিজ এলাকা থেকে গ্রেফতারের পর রোববার কারাগারে পাঠায়।

মোশারফ হোসেন বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত রহিমুদ্দীন পাটনীর ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে আড়ানী ইউনিয়নের ঝিনা বাজারে সেমিপাকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোনো লোকজন ও নেতাকর্মী এ অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কার্যালয় ব্যবহার করে নিয়মিত বসছেন।

২ নভেম্বর রাতে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান বাদী হয়ে ৭ নভেম্বর চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৯২ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় মোশারফ হোসেন ৮৫ নম্বর আসামি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category