• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাজশাহীতে তিনশত টাকার জন্য ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

সনি নিউজ / ১৩৮ Time View
Update : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীতে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাব্বির (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৭ জুলাই ) রাত ৮টার দিকে চন্দ্রিমা থানাধীন সরকার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকার হায়দার আলীর ছেলে। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান জানান, মাত্র তিনশত টাকা লেনেদেন নিয়ে সাব্বিরের সঙ্গে একই এলাকার মিজানুর রহমানের বিরোধ চলছিল।
সে তার বাবা গোলাপ হোসেন, ছোট ভাই আব্দুল্লাহসহ সহযোগী অন্ততরকে সাথে নিয়ে সরকার বাড়ির মোড়ে সাব্বিরের সাথে দেখা করলে লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে মিজানুর তার সহযোগীদের নিয়ে সাব্বিরের বুকের উপর ও নিচে এবং ডান হাতের কুনিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়।

পরে রামেক হাসপাতালে নিলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দেয়।
ওসি আরও জানান, এই ঘটনায় নিহত সাব্বিরের বাবা হায়দার আলী বাদী হয়ে আজ রোববার (২৮ জুলাই) সকালে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category