• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ৪০ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম রফিকুল ইসলাম সেন্টু (৪৩), রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
তিনি বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম বলেন, গতকাল (৩০ জুন) বিকেলে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category