• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ১১:০৩

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: মুনসুর আমিন (৪৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার মো: রুহুল আমিনের ছেলে।

এ তথ্য নিশ্চিৎ করেছেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম। তিনি জানান, শনিবার ২৩ মার্চ বিকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম চোরাচালান ও নকল প্রসাধনী বিরোধী অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তি নকল প্রসাধনী তৈরি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সোয়া ৩ টায় রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মুনসুর আমিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে ৫০ হাজার টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮