রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব০৫। এসময় ১২জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেছে তারা।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় এ অভিযানটি পরিচালনা করা হয়, চলে দুপুর একটা পর্যন্ত।
গ্রেফতাকৃতরা হলেন-মোঃ জামাল হোসেন (৪০), মোঃ সাবজাল হক (৫২), মোঃ মোতাসসিম রুপক (৩২), মোঃ রনি শেখ (২৫), মোঃ সজল (৪২), মোঃ শাহিন আলম পিয়াস (২৪), মোঃ আব্দুল জলিল (৫৫), মোঃ রাজন আলী (৩৫), মোঃ মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), মোঃ রয়েল হোসেন অপু (৩২) ও মোঃ সোহেল রানা (২৪)। তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় ঘুরাঘুরি করে এবং সাধারণ মানুষের ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে।
রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া। রামেকে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া ও সরকারী এ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানি মূলক কর্মকান্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অপরাধে তাদের বিভিন্ন মিয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।
এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সানবিম
হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে বলে জানায় র্যাব।
সনি বাংলা ডট কম/ইআবি





