• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার: কৌশলে পালিয়েছে আসামি

প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ১২:৪৬

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার: কৌশলে পালিয়েছে আসামি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে মাদককারবারিদের গ্রেপ্তার করতে পারেনি। উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় একটি খামারবাড়ীর ভিতরে কয়েকটি স্থানে বালির স্তুপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে এই হেরোইনগুলো রাখা ছিলো।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন গুলোর আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা।
এই ঘটনায় পলাতক আসামী করে খামারের মালিক ওই গ্রামের আজিজুল হকের ছেলে ফরিদুল ইসলাম ও বাড়ীর কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানার নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এ হেরোইন গুলো উদ্ধার করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮