শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাকিব আল হাসান রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৫, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন ৷ বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ৷

অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবেন, জনগণের সেবা করবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি দাঁড়াতে পারেন।

রোববারের মধ্যে আওয়ামী লীগের ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

দলের সাধারণ সম্পাদক বলেন, নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পেতে ঢাকা-১০,মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে দলটির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান৷

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুয়েটে অভ্যান্তরে মাদকের রমরমা কারবার চালাচ্ছে পলাশ!

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

শাহজালালের মাজার জিয়ারত তারেক রহমানে

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম