সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন শিক্ষক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিকার পেতে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন সাংবাদিকরা। এর আগে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

হুমকি প্রদানকারী শিক্ষকরা হলেন রাজশাহী নগরীর নৈশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রোকনুজ্জামান ও ক্রীড়া শিক্ষক আকরাম হোসেন।
জুলেখা খাতুন নামে একজন নারী সাংবাদিক স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, একটি অনিয়মের অভিযোগ পেয়ে তিনজন সাংবাদিক গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নৈশ উচ্চ বিদ্যালয়ে যান। এরপর সাংবাদিকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগমকে অনিয়মের বিষয়ে প্রশ্ন করতেই ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। একপর্যায়ে তিনি বলেন, আমি সাংবাদিকদের কোনো তথ্য দেব না। স্কুল থেকে বের হয়ে যান। এ সময় সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ ও বিভিন্ন ধরণের অপমানকর কথা বলে শাসনগর্জন করেন তিনি। সূত্রে আরো বলা হয়, সাংবাদিকদের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় রোববার জিডি করা হয়। আর সোমবার রাজশাহী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন তারা।

এদিকে স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চার দশকের গৌরবযাত্রা: জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

”পরিচালক কিছু করতে পারবে না”-রাজশাহী মেডিকেল কলেজে নার্সদের দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগ

প্রতিশোধপরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়

রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে মিনু

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি

রুয়েট সিএসই বিভাগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

রাজধানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন