• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৫:২৯

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদার নাজমুল হক সুমন আলীকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন।

রোববার বিকাল সাড়ে ৪ টার জিউপাড়া ইউনিয়নের মধুখালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজমুল হক সুমন পুঠিয়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এ হিয়ার ছেলে।

ইয়াহিয়া জানান, রোববার দুপুরের পর সুমন ঝলমলিয়া থেকে হাড়োখালি বাজারের দিকে যায়। সেখানে রাস্তায় তার গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান সুমনের পিতা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহতকে চিকিৎসা নিতে বলা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮