• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩ ৭:২৭

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ইজারাবহির্ভূত জায়গা হতে ড্রেজিং করে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন।

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দোষিদের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি জেলা প্রশাসন। এতে করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজশাহীর চরশ্যামপুর ও দিয়াড়খিদিরপুর মৌজার বালুমহালটি বাংলা চলতি ১৪৩০ সালের জন্য ইজারা দিয়েছে জেলা প্রশাসন। বালু মহালটি ইজারা নিয়েছেন মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের সত্বাধিকারী মো: জনি ইসলাম। তবে ইজারা গ্রহণের পর থেকেই ইজারাদার তার লোকজন দিয়ে ইজারা বহির্ভূত জায়গা হতে ড্রেজিং করে অব্যাহত বালু উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ইজারা দরপত্রে মোট ১৫টি শর্তাবলী রয়েছে। এরমধ্যে ১৩ নং শর্তাবলীতে উল্লেখ রয়েছে- ইজারা গ্রহণকৃত এলাকা ব্যতীত অন্য কোনও এলাকা হতে ইজারাদার বালু উত্তোলন করতে পারবেন না। অথচ এই শর্তাবলী লংঘন করে ইজারাদার ইজারা বহির্ভূত জায়গা হতে অব্যাহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, চরশ্যামপুর ও দিয়াড়খিদিরপুর মৌজার বালুমহালটি ইজারা দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু সংশ্লিষ্ট ইজারাদার ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে ইজারা বহির্ভূত জায়গা হতে অব্যাহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। তারা কাজলা ফুলতলা সংলগ্ন চরসহ ইজারা বহির্ভূত আরো কিছু এলাকা থেকে ডেজিং করে বালু উত্তোলন করছেন। এরপাশেই রয়েছে মধ্যচর নামে পরিচিত একটি এলাকা। এই মধ্যচরে বসবাস করছেন নদী ভাঙ্গনের শিকার লোকজন। তারা নিম্নবিত্ত ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলনের ফলে মধ্যচরের সাধারণ বাসিন্দারা ঝুঁকির মুখে পড়বেন। ইজারাদার ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ও প্রভাবশালী হওয়ায় এ নিয়ে ভয়ে কেউই কথা বলতে পারেন না।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারাবহির্ভূত জায়গা হতে ড্রেজিং করে বালু উত্তোলন সত্বেও প্রশাসনকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দোষিদের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন।
এ ব্যাপারে ইজারাদার মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের সত্বাধিকারী মো: জনি ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বালু মহালের যে নির্ধারিত এলাকা রয়েছে তার মধ্যে থেকেই বালু উত্তোলন করা হচ্ছে।
জেলা প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, সরেজমিনে গিয়ে এ ব্যাপারে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া জেলা প্রশাসক শামীম আহমেদ এর আগে জানিয়েছিলেন, ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিনে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮