ইফতেখার আলম বিশালঃ রাজশাহী নগরীতে ৫০ বোতল ফেন্সিডিল সহ মোস্তাক (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাঘা থানাধীন খামার বাড়িয়া মধ্য পাড়া গ্রামের মো: আকতার হোসেনের ছেলে।
রোববার (২১মে) বিকাল ৪টায় নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রিমা থানার এস আই ফারুক এ অভিযানটি পরিচালনা করেন।
এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্টুনের মধ্যে থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকায় একটি দুতলা বাসার নিচতলায় একটি রুমে মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে। এমন তথ্য পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালায়। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শয়ন কক্ষে একটি কাটুনের ভিতর লুকিয়ে রাখা ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
ওসি আরও বলেন, মোস্তাক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে সে নিজেই স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি





