• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৮:২৪

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নাহিদ আক্তার নাহান।

ঈদের দিন শনিবার উপশহরস্থ নিজ বাসভবন প্রাঙ্গনে সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র।

এদিন সকাল থেকে রাজশাহী মহানগর আওয়ামী, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেকবৃন্দ, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করতে আসেন।

এ সময় সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন মেয়র। এছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, , সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব,  সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮