এসএম বিশালঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ২০০ বোতল ফেনসিডিলসহ বাবলু মন্ডল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামি চারঘাট থানাধীন শিবপুর এসকে বাদাল এলাকার বাবলু মন্ডলের ছেলে।
রবিবার ৯ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাবের অভিযানিক দল।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি





