• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে অবৈধ ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১০

রাজশাহীতে অবৈধ ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে ইট বোঝাই অবৈধ ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামাল হোসেন (৫৫)। দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যান চলাচল স্বাভাবিক করে।  বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১০
ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১০
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮