সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি আমাদের পশমও ছিঁড়তে পারবে না : রাজশাহীতে মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৮, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ দ্রুত উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই সময় দেশের উন্নয়নকে স্তব্ধ করার জন্য চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মুর্খের স্বর্গে বাস করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দেখছি, তাদের নেতৃবৃন্দ পলিসি নিয়েছেন, দুই দিন বা তিন দিন আগে সমাবেশের মাঠে গিয়ে পিকনিক করার মতো সবাই এক জায়গায় জমায়েত বসিয়ে কোথাও হাড়িতে রান্না হচ্ছে, কোথাও গান-বাজনা হচ্ছে, কোথাও গল্প-আড্ডা হচ্ছে।

এই যদি আপনাদের (বিএনপির) রাজনীতি হয়, ওই রাজনীতি আপনারা করতে থাকেন। ইনশা আল্লাহ আমাদের পশমও ছিঁড়তে পারবেন না। বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে নগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী ও কিশোরীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যানের ৩ সন্তান আটক

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে অস্থির সবজির বাজার, দাম বেড়েছে মাছ, মাংসের

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

রাজশাহীতে পুলিশের লুট হওয়া ৬০ রাউন্ড বুলেট উদ্ধার

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”