স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় র্যাব-৫ এর অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ২৬ মার্চ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারসহ নগদ ১২ হাজার ১০০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (২৫) ও প্রাইভেটকার চালক জায়েদ হাসান (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
এ ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে।





