• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:৩৪

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুরিয়া মহল্লার মৃত শাম মোহাম্মদের পুত্র আব্দুল মালেকের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।এ ঘটনায় মালেকের গোয়াল ঘরে থাকা ৪টি বড় ও ২টি ছোট মোট ৬টি গরু মারা গেছে। এতে মালেকের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে গোয়াল ঘরে আগুন লাগার পরপরই স্থানীয়দের ৯৯৯ নম্বরে দেয়া সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮