• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আউটসোর্সিং বাতিল ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১:৪৭

আউটসোর্সিং বাতিল ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: শ্রমিকদের আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রেশম শ্রমিকরা। রোববার দুপুর ১টায় নগরীর সুলতানাবাদে অবস্থিত রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রেশম শ্রমিক দল, রাজশাহী রেশম বোর্ড। এতে জানানো হয়, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৭৮ সালে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে রেশম খাতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জিত হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, এক সময় রেশম বোর্ডে মোট ৫৮৩ জন শ্রমিক কর্মরত ছিলেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিভিন্ন সময়ে ৫৮৩ জন শ্রমিকের মধ্যে ৩২৭ জনকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে মাত্র ২৫৬ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।  শ্রমিকদের দাবি, অর্থ মন্ত্রণালয় ছাঁটাই করা ৩২৭ জন শ্রমিককে কাজে পুনর্বহালের অনুমতি দিয়েছে। তবুও রেশম বোর্ড কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা প্রদান করছে না। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৩১ মার্চ ২০২৬ সালের পর আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা শ্রমিকদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এতে অনেক অভিজ্ঞ শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। শ্রমিকরা বলেন, তাদের অনেকেই ২০ থেকে ৩০ বছর ধরে রেশম চাষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। ঠিকাদারের অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হলে তারা স্থায়ী শ্রমিকের তালিকা থেকে চিরতরে বাদ পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮