• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চন্দ্রিমা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:০৬

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চন্দ্রিমা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চন্দ্রিমা থানা বিএনপি।

শুক্রবার জুম্মার নামাজের পর রাজশাহীর শিরোইল কলোনি বড় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল ইসলাম জনি বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সাত দিনের শোক পালন করছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে আমাদের আওতাধীন ১৯ নম্বর ওয়ার্ডের ১৯টি মসজিদে জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা থানার অন্তর্গত মোট ৫৫টি মসজিদেও এ কর্মসূচি পালিত হচ্ছে।”

তিনি আরও জানান, আগামী বুধবার বেগম খালেদা জিয়ার স্মরণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ ইং) চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে শিরোইল কলোনি বড় জামে মসজিদে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইলিয়াস হোসেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮