শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গণসৌচাগার নির্মাণের দাবি

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়। তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে দুইটি এক্সভেটর নিয়ে আসে আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে তারা মিছিল নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। অপরদিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় তারা রাস্তার উপর আগুন দিয়ে বিক্ষোভ করে।

এসময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ -ইত্যাদি স্লোগান দেন।

পরে তারা মিছিল নিয়ে আবারও সাহেববাজার জিরোপয়েন্টে যায়। সেখানে প্রায় পৌনে একঘন্টা সমাবেশ করে। সেই সমাবেশে রাজশাহী মহানগর এনসিপির সভাপতি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাকসুর জিএস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ওসমান হাদির খুনিকে ফেরত না দেয়া পর্যন্ত দেশের মাটিতে ভারতীয় হাই কমিশনারের সকল কার্যক্রম বন্ধ, সব ধরনের ভারতীয় পণ্য বর্জন ও ভারতীয় সব ধরনের নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে ভারতে পাঠানোর দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারিরা আবারও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। এর পর কার্যালয়টি ভাঙচুর শুরু করে। রাত দেড়টার দিকে নিয়ে আসা হয় একটি এক্সভেটর মেশিন। সেটি দিয়ে ভাঙ্গা শুরু করে আওয়ামী লীগের কার্যালয়। এর পর রাত আড়াইটার দিকে আরও একটি এক্সভেটর নিয়ে আসা হয়। রাত ৪টার মধ্যে গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়টি।

রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, ‘‘আমরা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছি। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তুপ সরিয়ে নিতে। এছাড়াও সেটি করপোরেশনের কাছে আমরা দাবি জানাবো সেখানে একটি গণসৌচাগার নির্মাণ করার জন্য।’’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ কর্মী খুন

রাজশাহীতে গড় ভোট ৭০ শতাংশের বেশি, সর্বোচ্চ রাজশাহী-৩ এ

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়: আরএমপি কমিশনার

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট