• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৯:৫২

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক: বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন খদ্দের-পতিতাসহ শিউলী খাতুন নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার মামুনুর রশীদের স্ত্রী শিউলী খাতুন (৪২), আব্দুল মজিদ মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (৩৮) ও দুই নারী। তাদের মধ্যে শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। ১২ আগস্ট প্রকাশিত যুগান্তরের একটি খবর থেকে এ তথ্য জানা গেছে।

এর আগেও শিউলী থানার ভিতরে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার কারণে আটক হয়েছিলেন।

স্থানীয়রা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে দেহ ব্যবসায়ী নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করিয়ে আসছিলেন। মঙ্গলবারও তার বাড়িতে দুইজন নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সেই মামলায় গ্রেফতার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী ও টিকটকার শিউলী খাতুনকে থানার ভেতরে মূল গেটের সামনে ‘বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালবেসেছে’ গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচার করার অভিযোগ গ্রেফতার করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮