• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ১০:৩২

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১২ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিরা হলেন : মো. আরিফ শেখ (৫২), পিতা: মৃত নওশাদ শেখ, টিকাপাড়া, বোয়ালিয়া মডেল থানা। তিনি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

মো. শরিফুল ইসলাম লিটন (৪৮), পিতা: সেলিম উদ্দীন শেখ, লক্ষ্মীপুর ভাটাপাড়া, রাজপাড়া থানা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮