• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গোদাগাড়ীতে ডাকাতি হওয়া ট্রাকসহ ৭৫ ড্রাম পাম তেল উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৬

গোদাগাড়ীতে ডাকাতি হওয়া ট্রাকসহ ৭৫ ড্রাম পাম তেল উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি হওয়া ট্রাকসহ ১৩.৯৫ টন (৭৫ ড্রাম) পাম তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- রানীনগর থানার শফিকপুর এলাকার মৃত মীর বক্সের ছেলে মো: আব্দুস ছামাদ (৫৫), নওগাঁ জেলা সাপাহার থানার মাইপুর গ্রামের আবুল হায়াতের ছেলে হারুন অর রশিদ (৩২) ও একই থানার নিশ্চিতপুর গ্রামের অরুণের ছেলে অনিল (২১)।

ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম ও তার সহকারী মো. আলী হোসেন গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে ডাকাতির শিকার হন। তারা ঢাকা মেট্রোঃ ট-২৪-৭৬৩৬ নম্বরের একটি হলুদ-নীল রঙের ট্রাকে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম তেল নিয়ে যাচ্ছিলেন।

২৪ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কে একটি অজ্ঞাত ট্রাক তাদের ওভারটেক করে গতিরোধ করে। এরপর ৮-১০ জনের একটি ডাকাত দল তাদের মারধর করে ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গোদাগাড়ী থানা পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি ট্রাকচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর সাপাহার থানা এলাকা থেকে লুণ্ঠিত পাম তেল উদ্ধার করা হয় এবং ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার হয়।

পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬
নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬
টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬
সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮