• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪০

গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হিটলার হোসেন: রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি রাতে গোদাগাড়ী চাঁন্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম রেজা (৩২) – গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। মো. জাহিদুল ইসলাম সনি (২৮) – মহিষালবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী মডেল থানার একটি দল ডাইংপাড়া ও আশপাশের এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চাঁন্দাপাড়া গ্রামে দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর রাত সাড়ে ৯টায় পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মো. সেলিম রেজাকে আটক করা হয়। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮