হিটলার হোসেন: রাজশাহী নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- পবা থানার দাদপুর এলাকার বাসিন্দা এনামুল হক মইফুল (৪৮) ও শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া মহল্লার বাসিন্দা আশরাফুল ইসলাম মাসুদ (৩৯)।
এদের মধ্যে এনামুল হক পবার বড়গাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর আশরাফুল ইসলাম আওয়ামী লীগের কর্মী।
পুলিশ জানিয়েছে, বুধবার এদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





