বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহানগরীতে পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ৬, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি, কাটাখালী, শাহমখদুম ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন উদ্ধারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে বোষপাড়া পুলিশ ফাঁড়ি বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় অভিযান পরিচালনা করে খরবোনা নদীর ধার গ্রামের মৃত কুদরত আলীর ছেলে হৃদয় (৩০), রাজশাহী জেলার বাগমারা থানার পারদামনাশ গ্রামের আব্দুর রশিদের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় গ্রামে বসবাসরত মো: হিমেল রানা (২১) এবং পাবনা জেলার ফরিদপুর থানার পার ফরিদপুর গ্রামের মো: আফজাল মোল্লার ছেলে বর্তমানে সাধুর মোড় গ্রামের বসবাসরত রিপন (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় হৃদয়ের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর ২ আসামি হৃদয়ের সহযোগি হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

অন্যদিকে গত ০৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে কাটাখালী থানা পুলিশ চৌমুহনী এলাকার সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে চেকপোস্ট স্থাপন করে টাংগন মধ্যপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে মো: মঞ্জুর রহমান (৫৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই তারিখ শাহমখদুম থানা পুলিশ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে মো: নজরুল ইসলাম ওরফে সাগর (৫৭)-কে গ্রেপ্তার করে। এ সময় সাগরের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা .৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়াও গত ০৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া গ্রামের মো: নয়নের ছেলে মো: সোহান (২১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে সোহান পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় সোহানের বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তাছাড়াও একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে বেলপুকুর থানা পুলিশ মাহেন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার ভড়ুয়াপাড়া গ্রামের মৃত বেরাজ সরকারের ছেলে মো: বেল্লাল হোসেন (৬৫)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

রামেকে টেন্ডার-নিয়োগ বাণিজ্যে সিন্ডিকেটের দাপট, অভিযোগের পাহাড়েও নীরব প্রশাসন

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পুনর্গঠিত নির্বাহী কমিটি ঘোষণা

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

রাজশাহীতে হরতাল অবরোধের প্রতিবাদে আ.লীগের শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ

প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ

মোটরসাইকেল আরোহীকে গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা, অবশেষে!