• রাজশাহী, বাংলাদেশ
  • ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৪:৩৪

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে ভার্চুয়ালি অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা গণমাধ্যমকে জানান, সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি জেনেছি। আমরা ইতোমধ্যে রাজশাহী মহানগর বিএনপির আওতাধীন মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে গঠন করেছি। তাই আমরা চাই, মহানগর বিএনপির সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়। সবার চাওয়া একটাই, যারা কর্মীবান্ধব ও জনপ্রিয়, তারাই যেন নেতৃত্বে আসেন।

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্য বিশিষ্ট করা হয়। তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে এই আহ্বায়ক কমিটি।

এ দিকে মহানগর বিএনপির এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে বেশ কিছু দিন ধরেই নানা কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮