শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

প্রতিবেদক
sonynews
জুলাই ১৯, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ আজ (২০ জুলাই) ৬৫ বছরে পদার্পণ করলেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
নাজিব ওয়াদুদ সম্প্রতি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভারতের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

ভিসির পদত্যাগ দাবিতে রামেডি বিশ্ববিদ্যালয়ে অবস্থান, প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

আজিজ কাজলের শরতের দুটি কবিতা

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার

রাবি ৯৪ ব্যাচের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ