• রাজশাহী, বাংলাদেশ
  • ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কাশিডাঙ্গা থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ৫:১১

কাশিডাঙ্গা থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

হিটলার হোসেন: কাশিডাঙ্গা থানার উদ্যোগে সম্প্রতি মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ প্রতিরোধে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় কাশিয়াডাঙ্গা ২ নং বিটে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. মাইনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিডাঙ্গা জোনের ডিসি সুকুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। এছাড়াও, হড়গাম পূর্ব পাড়া ঈদগাহ ময়দান ও মসজিদের সভাপতি মো. মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ নির্মূলের জন্য জনসচেতনতা বৃদ্ধি, আইনি পদক্ষেপ গ্রহণ এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিট পুলিশিং হলো কমিউনিটি পুলিশিংয়ের একটি কার্যকর মডেল, যেখানে পুলিশ সদস্যরা নিয়মিতভাবে নির্দিষ্ট এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে এবং স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগী হয়। এ ধরনের সভা কমিউনিটি ও পুলিশের মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে এবং অপরাধ প্রতিরোধে কার্যকরভাবে কাজ করে।

উপস্থিত অতিথিরা এ ধরনের সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮