• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

টিসিবির কার্ড সিজ করে ভোট চাওয়ার অভিযোগ: রাসিকের প্যানেল মেয়র আটক

প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১০:৩৯

টিসিবির কার্ড সিজ করে ভোট চাওয়ার অভিযোগ: রাসিকের প্যানেল মেয়র আটক

নিজস্ব প্রতিবেদক: ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আযিমকে আটক করেছে যৌথ বাহিনী। নিযাম-উল-আযিম রাসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল শনিবার মধ্যরাতে নিজ বাসা থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিযাম-উল-আযিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন।

র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, কাউন্সিলর নিযাম-উল-আযিমের ব্যাপারে অভিযোগ আসে যে পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ড জব্দ করে রেখেছেন। তাঁর পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবির কার্ড বাতিল করা হবে বলেও হুমকি দেন। এ ব্যাপারে গতকাল তাঁকে সতর্ক করা হলেও তিনি টিসিবির কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়।

তিনি আরও জানান, নিযাম-উল-আযিম এখন র‍্যাবের হেফাজতেই আছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮