• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৫:১৯

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

এমডি রানা: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারের সময় মোঃ আপন আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পিয়ারাপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।

গতকাল (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো একটি প্রেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে

গোদাগাড়ি মোহনপুর এলাকায় একটি অটো রিক্সায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বাজারের ব্যাগে মিষ্টি কুমড়ার ভেতর ৬১৯ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর
আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান
সরবরাহ করতো।

এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮