স্টাফ রিপোর্টারঃ আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম। তিনি নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকার বাসিন্দা।
এ নিয়ে একই এলাকার ভুক্তভোগীদের মধ্যে আশরাফুল আলম নামের এক ব্যক্তি রাজশাহী নগর উন্নয়ণ কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। পরে আরডিএ অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয়। পরে সেই নোটিশটি বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম এবং বোয়ালিয়া মডেল থানার ওসি’কে প্রদান করেন আরডিএ’র ইন্সপেক্টর মোঃ আরিফুল হক।
নোটিশ প্রাপ্তির পর বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম সরেজমিনে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু একদিন পরেই পূণরায় বিল্ডিং মালিক তার ইমারাত নির্মাণ কাজ শুরু করেন। যাহা আজ আবদি অব্যহত আছে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী জানায়, নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকায় ৫তলা বিল্ডিং নির্মাণ করছেন মোঃ খায়রুল আলম। বর্তমানে ১তলা ঢালাই হয়েছে। কিন্তু আরডিএ’র নোটিশ জারি করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং মালিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগকারীর দাবি, নিয়ম অনুযায়ী বিল্ডিং-এর চারিদিকে ৩ফিট জায়গা ছাড়ার কথা থাকলেও এক ইঞ্চিও জায়গা ছাড়েন নি বল্ডিং মোঃ খায়রুল আলম। ফলে ওই বিল্ডিং-এর আশপাশের ৭টি বাড়ির লোকজন বন্দি হয়ে পড়েছে। বড় কোন জিনিষ ওই গলি দিয়ে প্রবেশ একেবারেই অসম্ভব। কোন রকম পায়ে হাঁটা যাচ্ছে। তবে কেউ মারা গেলে সরু গলি দিয়ে খাটিয়া বের করা যাবে না বলেও জানান তিনি।
এ ব্যপারে জানতে বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম জানান, আরডিএ কর্তৃপক্ষের নোটিশ প্রাপ্তির পর উভয় পক্ষকে মোখিক ভাবে জানানো হয়েছে আগামী (৩০ এপ্রিল) প্রয়োজনীর কাগজপত্র নিয়ে আরডিএ’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হাজির
আরডিএ’র অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম জানান, ইমারত আইন লঙ্ঘনের অভিযোগ কাজ বন্ধের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে আগামী (৩০ এপ্রিল) ডাকা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সনি বাংলা ডট কম/ই আবি





