• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

সাংবাদিক আনিসের ওপর হামলার প্রতিবাদ আরইউজে নেতৃবৃন্দের

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ১:১৭

সাংবাদিক আনিসের ওপর হামলার প্রতিবাদ আরইউজে নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদকঃ  দৈনিক ইত্তেফাকের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার মো: আনিসুজ্জামানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক ও নির্বাহী সদস্য সোহেল মাহবুব এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার সব
আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহীসহ সারা দেশে সাংবাদিকরা বারবার হামলা-মামলার শিকার হচ্ছেন। কিন্তু এর কোনো প্রতিকার মিলছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর হোটেল এক্সে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক আনিসুজ্জামান। ওইসময় তিনি
সেখানকার কর্মচারী ও স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮