অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছেন জনতা।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে অফিস থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার থেকে রাজশাহী মহানগরীর ৩০ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে মতিহার থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে রোববার রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শেরেবাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে মহানগরীর মেহেরচি কড়াইতলা মোড় থেকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





