শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। এ উপলক্ষে এক বিশাল জুলুস শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মসজিদ চত্বর থেকে যাত্রা শুরু করে।

জুলুসটি রাজশাহীর ঐতিহাসিক দরবার শরিফ হযরত শাহমখদুম (রহ.)-এর মাজারে গিয়ে মুনাজাতের মাধ্যমে মহানবীর (সা.) প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদ পাঠের মধ্য দিয়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। পরে ধর্মপ্রাণ নবীপ্রেমিক হাজারো মুসল্লি পায়ে হেঁটে পুনরায় বড় জামে মসজিদে ফিরে আসেন। মসজিদে ফিরে মজলিসে মিলাদ, দোয়া ও তব্বরুক বিতরণ করা হয়।

জুলুসে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, প্রয়াত আলহাজ্ব নুর মোহাম্মদের সুযোগ্য সন্তান নুরুদ্দিন মুন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফয়সাল শেখ, মসজিদের সাধারণ সম্পাদক মো. আসলাম এবং ইমাম হাফেজ ইলিয়াস আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গুণীজনরা।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই আয়োজন শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, বরং ছিল মুসলিম উম্মাহর মধ্যে নবীজীর (সা.) আদর্শ ও শিক্ষার প্রতি ভালোবাসা পুনরুজ্জীবিত করার এক মহাসমাবেশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে’ বাড়িতে গোখরা সাপ পুষছেন আশরাফুল

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে : মেয়র লিটন

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০