• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কাটাখালী থানার অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৩:০২

কাটাখালী থানার অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে এক কেজি গাঁজা সহ মো: আলম মন্ডল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাটাখালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আলম মন্ডল (৫৫) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন এলাকার মৃত ওমর মন্ডলের ছেলে।

পলিশ জানায়, গতকাল ২০ আগস্ট রাতে কাটাখালী থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানা এলাকার পূর্ব টাংগন এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত সোয়া ১০টায় কাটাখালী থানার টাংগন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলম মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৩:০২
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৩:০২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮