• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১১:১৯

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল, ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাটাখালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো—গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. নাজিম মামুন ওরফে আরহাম (২৮) এবং চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে মো. নিশান গাইন (৩১)। রবিবার (১৭ আগস্ট) রাতে বটতলা মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক নাজিম ও নিশানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, পবা থানার একটি টিম পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালায়। এসময় মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ. গফুরের ছেলে মো. আ. মান্নান (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

এছাড়া, রাজপাড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে আইডি বাগানপাড়ায় মোসা. বুলবুলি (৫৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আ. মজিদের মেয়ে। তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা উদ্ধার করা হয়।

আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮