স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীর ঘোড়া চত্বর রেল ক্রসিংয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পর পর দুটি বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী ঘোড়া চত্বর রেল ক্রসিংয়ের সামনে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে এ ঘটনার পরে বহরমপুর থেকে ঘোড়া চত্বর পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এদিক-সেদিক ছুটোছুটি শুরু করে। ঘটনার সময় তুলনামূলক লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসিকে ফোন দিলে তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
সনি বাংলা ডট কম/ই আবি





