• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান

সনি নিউজ / ৯৪ Time View
Update : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। এ শক্তিগুলোর কারণে মানবতা পদে পদে লঙ্ঘিত হচ্ছে।

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের ভেটো প্রয়োগের নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি।

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আখতারুজ্জামান বলেন, যারা ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করেছে, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই আগ্রাসনের স্থায়ী অবসান ঘটবে।

সাংবিধানিক অধিকার অনুযায়ী দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করছে মন্তব্য করে তিনি বলেন, সব বিরোধীদল এ দেশে তাদের কথা বলছে, তাদের কর্মসূচি চলছে। তবে আন্দোলনের নামে দেশের জনগণের জানমালের ওপর হামলা, বাসে অগ্নিসংযোগ যখন ঘটে, তখনই সংকট তৈরি হয়। জনগণের জানমালের ওপর হামলার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিলে পশ্চিমারা বলতে শুরু করে, এ দেশে রাজনৈতিক অধিকার নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের ভূমিকার সমালোচনা করে সভায় বক্তারা বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে উন্নয়ন অংশীদারত্বের দোহাই দিয়ে কোনো কূটনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারেন না।

তারা বলেন, কোনো কূটনীতিকের দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, নির্বাচন কমিশনে গিয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাবনা, সংলাপের আহ্বান, একটি রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া, বিশ্বে কোনো দেশে এমন নজির নেই, যা অত্যন্ত দুঃখজনক। এমন কূটনৈতিক আচরণ লঙ্ঘনের ধৃষ্টতা পৃথিবীর অন্য কোনো দেশে নেই।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আবেদ আলী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার, সদস্য ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কে এম মোতালিব হোসেন প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category