• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে পার্কিং করা ট্রাকে মোটরসাইকেল বাহিনীর আগুন

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১০:২৫

নগরীতে পার্কিং করা ট্রাকে মোটরসাইকেল বাহিনীর আগুন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে মোটরসাইকেল বাহিনীর দেওয়া আগুনে পুড়ে গেছে রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাক।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের শোভন এন্টার প্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের পাবনা আয়রন স্টোরের সামনে পার্কিং করা ছিলে। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুটি মোটরসাইকেলে ৬ জন ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়ারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ট্রাকটির অনেককাংশ পুড়ে গেছে।
ওসি বলেন, কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১০:২৫
জামায়াত আমিরের জয়
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১০:২৫
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১০:২৫
বিএনপির সমর্থনেও ভরাডুবি: চার আসনেই হার জমিয়তের
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১০:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮