• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

৪ নং ওয়ার্ডে নারী ভোটারদের সাথে কাউন্সিলর পদপ্রার্থী বাবু’র মত বিনিময় সভা

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৪:০৩

৪ নং ওয়ার্ডে নারী ভোটারদের সাথে কাউন্সিলর পদপ্রার্থী বাবু’র মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ সিটি করপোরেশনের (রাসিক) ৪নং ওয়ার্ডের নারী ভোটারদের সাথে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম বাবুর ঈদ পূনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় নগরীর রাজপাড়া থানার বুলনপুর (৪নং ওয়ার্ড) এলাকায় মোসাঃ শিরিনা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী ভোটার ও নেত্রীদের সাথে অত্র এলাকার উন্নয়ন বিষয়ক আলোচনা করেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী (সদর), দলিল লেখক সমিতির আজীবন সদস্য মোঃ মহিদুল হক, মহানগর ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, ফিরোজ কবির মুক্তা, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ কামরুজ্জামান বিপ্লব, নগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভা শেষে উপস্থিত প্রায় ৫হাজার ভোটারদের হাতে প্যাকেট খাবার বিতরণ করেন আয়োজকরা।
অনুষ্ঠানটি’র সঞ্চালনায় ছিলেন, মোঃ আতিকুল ইসলাম তপন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮