• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

রেলের মালামাল চুরি, রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

সনি নিউজ / ৬৩ Time View
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
রেলের মালামাল চুরি, রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
রেলের মালামাল চুরি, রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রেললাইনের মালামাল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রাজশাহী

অভিযোগে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) রাত পৌনে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলা গেট এলাকায় রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার চুরি করা হয়। এছাড়া আগুনে তিনটি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাবি শিক্ষার্থীরা আন্দোলনের সময় কিছু জিনিস নষ্ট করেছে। কিছু জিনিস নিয়ে গেছে। তার বিবরণীসহ এজাহার দেওয়া হয়েছে। তবে এতে কোনো আসামি সংখ্যা উল্লেখ করা হয়নি। আন্দোলনরত সব শিক্ষার্থীদের এই মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে, রোববার সন্ধ্যায় রেললাইনে আগুন জ্বালিয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category