রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাগমারায় বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলায় কাদারবিলে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বালে জানিয়েছেন মাছ চাষিরা।
বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজন নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন।
বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল। গতকাল রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।
প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম বলেন, এটা অমানবিক কাজ। বিলগুলোতে মাছ চাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী মূলহোতাসহ গ্রেফতার ২

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক বিমান

২৫-২৬ অর্থ বছরে রাসিকের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

অর্জিত সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: রাসিক মেয়র

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

পুঠিয়ার বানেশ্বরে পুলিশ বক্স না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধা